রাতে কেঁপে উঠল ঢাকা, অনুভূত হলো ৪ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিট ২০ সেকেন্ডের দিকে এ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ভলকানো ডিসকভারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৬ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটি স্বল্প সময় স্থায়ী হলেও রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ কম্পন অনুভব করেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এর আগে গত ১২ জুন সিলেট, ময়মনসিংহসহ দেশের কয়েকটি এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।