সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এইচ ই মিস্টার কিম জি-জুন।

বৃহস্পতিবার (২৫ জুন) সেনা সদরে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদলও অংশ নেয়।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করা হয়।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে প্রতিরক্ষা ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, এ ধরনের উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।