পাঁচ দিনের সফরে চেকিয়া ও স্লোভাকিয়ায় সেনাপ্রধান
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেকিয়া ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
রোববার (২৮ জুন) তিনি সফরে রওনা হন। এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান চেকিয়া ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিবৃতিতে আরও বলা হয়, এ সফরের মূল লক্ষ্য দুই দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক ও সামরিক সহযোগিতা আরও জোরদার করা।



