প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উত্থাপিত নীতিগত সিদ্ধান্ত, খসড়া আইন, প্রশাসনিক বিষয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এছাড়া সরকারের চলমান কার্যক্রম ও গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সংবাদ সম্মেলনের মাধ্যমে মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত ও অনুমোদনের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।



