শিক্ষার্থীদের পাশে নান্দাইল উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬
নান্দাইল উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে উপজেলার অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষার বিকল্প নেই। মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে তাদের পড়াশোনা বন্ধ না করে, সে লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা বিস্তারে এবং আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



