সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লির কনট প্লেস ও আশপাশের এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট ও মোবাইল যোগাযোগসেবা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত যন্তর-মন্তর কেন্দ্রিক প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার এলাকাজুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকে ঘিরে কনট প্লেস ও সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুজব বা উসকানিমূলক তথ্যের বিস্তার রোধ করতেই এ সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের কথিত দমন-পীড়নের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় সিজেপি। সেই কর্মসূচিকে ঘিরেই রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।