বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ, রুপা ও প্লাটিনামের দাম

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

আন্তর্জাতিক মূল্যবান ধাতুর বাজারে শুক্রবার মিশ্র প্রবণতা দেখা গেছে। এদিন স্বর্ণ, রুপা ও প্লাটিনামের দাম বেড়েছে, তবে প্যালাডিয়ামের দাম কিছুটা কমেছে

সর্বশেষ বাজার তথ্য অনুযায়ী, স্পট সিলভার (রুপা)-এর দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮.৩৬ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, প্লাটিনাম-এর দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১,৬০৩.৪৯ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে স্পট গোল্ড (স্বর্ণ)-এর দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৫৫.৩৮ ডলারে লেনদেন হয়েছে। এর আগে বৃহস্পতিবার স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমে ৪,০৪৭.২৬ ডলারে নেমে গিয়েছিল।

এ ছাড়া, আগস্টে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচার-এর দামও ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৫৮.১০ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, প্যালাডিয়াম-এর দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ১,২৫১.৬৫ ডলারে নেমে এসেছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং শিল্প খাতে চাহিদার ওঠানামার কারণে মূল্যবান ধাতুর বাজারে এই মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে।