এলপিজির দাম আবার বাড়ল, ১২ কেজি সিলিন্ডার ১,৫৯৮ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬
গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।
রবিবার (২ আগস্ট) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে মূসক (ভ্যাট)সহ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।
বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে এলপিজির সৌদি সিপি (Saudi CP) এবং আমদানি-সংক্রান্ত অন্যান্য ব্যয় বিবেচনায় দেশে এলপিজির মূল্য সমন্বয় করে থাকে।



