রেমিট্যান্সে সুখবর, তিন দিনে এলো ৪০৬ মিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

চলতি আগস্ট মাসের প্রথম তিন দিনে দেশে ৪০৬ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২২০ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শুধু ৩ আগস্ট একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত (জুলাই-৩ আগস্ট) দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ৩ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৯ শতাংশ বেড়েছে।