এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফল প্রকাশের দিন সকালে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফলাফল হস্তান্তরের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

এদিকে একই বিজ্ঞপ্তিতে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি নীতিমালার পরিবর্তনের বিষয়টিও জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে লটারির মাধ্যমে

তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি ভর্তি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।