বিশ্ববাজারে আরও বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬

আন্তর্জাতিক বাজারে সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী রয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

জিএমটি সময় অনুযায়ী, স্পট সিলভারের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৪৮ ডলারে পৌঁছেছে।

এদিকে প্লাটিনামের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৫৫ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৭৪ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে মূল্যবান ধাতুগুলোর দাম বাড়ছে। ফলে চলতি সপ্তাহজুড়েই রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম—তিনটি ধাতুই ইতিবাচক প্রবৃদ্ধির পথে রয়েছে।

বাড়ছে স্বর্ণের দামও

এদিকে, জিএমটি সময় সকাল ৬টা ৩৫ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৮৫ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে।

এর আগে বৃহস্পতিবার স্বর্ণের দাম সাত সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে ওঠে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৪ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।