অনলাইন গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা চান তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমগুলোকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

মতবিনিময় সভায় অনলাইন গণমাধ্যম মালিকরা অপতথ্য ও অপপ্রচার রোধে ফেসবুক পেজ এবং অনিবন্ধিত নিউজ পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এ ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের বিষয়েও গুরুত্ব দেন তারা।

জবাবে তথ্য প্রতিমন্ত্রী জানান, শিগগিরই কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে বৈঠকে বসবে সরকার। তিনি বলেন, সরকার যেকোনো সিদ্ধান্ত নেবে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই।

অনলাইন গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, অপতথ্য প্রতিরোধ এবং ডিজিটাল মাধ্যমে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।