ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা, আহত অন্তত ৯

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬

ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলায় অন্তত ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা জানিয়েছে, রাজধানীর আল-নাহদা এলাকার একটি জুতা তৈরির কারখানাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ‘শত্রুপক্ষের বিমান’। কারখানাটি একটি এতিম ফাউন্ডেশনের মালিকানাধীন বলে দাবি করেছে গোষ্ঠীটি।

তবে কারা এই বিমান হামলা চালিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হুতিরা।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও হুতিদের মধ্যে গত জুলাই থেকে সংঘাত আরও তীব্র হয়েছে। দীর্ঘদিনের এই সংঘাতের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির অবনতি ঘটছে।