‘চীনে দেখা হবে’, ফিলিপাইন ছাড়ার পর ট্রাম্পের বার্তা

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬

ফিলিপাইন সফর শেষে চীনের উদ্দেশে রওনা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, ‘চীনে দেখা হবে!’

এশিয়া সফরের পরবর্তী গন্তব্য চীনের শেনজেনে পৌঁছানোর আগে দেওয়া এই বার্তার মাধ্যমে সফরের পরবর্তী পর্বের ইঙ্গিত দেন তিনি।

এর আগে ম্যানিলায় ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সাথে বৈঠককে ‘চমৎকার’ বলে অভিহিত করেন ট্রাম্প। দুই নেতার আলোচনায় বাণিজ্য, জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় উঠে আসে বলে জানান তিনি।

বৈঠকের পর ফিলিপাইনের সাথে একটি ‘নতুন ও সম্পূর্ণ ভিন্ন’ বাণিজ্য চুক্তির ঘোষণাও দেন মার্কিন প্রেসিডেন্ট। চুক্তিটিকে যুক্তরাষ্ট্রের কৃষক ও জ্বালানি খাতের জন্য ‘যুগান্তকারী’ বলে উল্লেখ করেন তিনি।

এ সময় ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোসের প্রশংসা করে ট্রাম্প তাকে ‘প্রভাবশালী নেতা এবং উচ্চ সততা ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তি’ বলে অভিহিত করেন।