মৃত্যুর ঘটনায় মানবিকতা নিয়ে প্রশ্ন

মেট্রোরেলে স্ট্রোকের পরও আসন পাননি বাবা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬

মেট্রোরেলে যাতায়াতের সময় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় সহযাত্রীদের মানবিক আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর ছেলে ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য নাকিবুর রহমান। তাঁর অভিযোগ, অসুস্থ বোধ করে বসতে চাইলেও বাবাকে আশপাশের কেউ আসন ছেড়ে দেননি।

গত ২৪ অক্টোবর দুপুরে শাহবাগ থেকে উত্তরা যাওয়ার পথে মেট্রোরেলে এ ঘটনা ঘটে। নাকিবুর রহমানের ভাষ্য অনুযায়ী, শেওড়াপাড়া স্টেশনের কাছাকাছি তাঁর বাবা স্ট্রোক করেন। এর পর তাঁর মৃত্যু হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর ঘটনা তুলে ধরেন নাকিবুর। একই সঙ্গে চলাচলের সময় বয়স্ক ও প্রবীণ নাগরিকদের প্রতি সহানুভূতিশীল ও বন্ধুসুলভ আচরণ করার আহ্বান জানান তিনি।

ঘটনাটি তুলে ধরে সহযাত্রীদের মানবিক দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তাঁর বক্তব্য, অসুস্থতা বা শারীরিক দুর্বলতার মুহূর্তে বয়স্ক মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনে আসন ছেড়ে দেওয়া জরুরি।

হুবুহু ফেসবুক পোস্ট–

সূত্র: কালবেলা