উত্তরায় বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৬

রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় পথচারী অটোরিকশা চালক মো: জাহাঙ্গীর (৩৮) নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) রাতে উত্তরা পূর্ব থানাধীন রাজলক্ষ্মী মার্কেট ও আজমপুর এর মাঝামাঝি এলাকায় রাস্তায় পার হওয়ার সময়ে বাসের ধাক্কায় আহত হন জানান ভাই আলমগীর।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করার আদা ঘন্টা পর রাত সাড়ে দশ টায় তিনি মারা যান।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বলেন মৃতদেহ টি ঢামেক মর্গে রাখা হয়েছে বিষয় টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নরসিংদী’র রায়পুরা উপজেলার কাচারি কান্দি গ্রামের মৃত আরব আলী’র ছেলে জাহাঙ্গীর। বর্তমানে উত্তরা ১৪ নম্বর সেক্টর এলাকায় থাকতেন। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন।