সামুদ্রিক নিরাপত্তায় বাংলাদেশকে টহল জাহাজ দিচ্ছে জাপান

ডেল্টা আর্ন্তজাতিক

ডেল্টা আর্ন্তজাতিক

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬

সামুদ্রিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশ কোস্ট গার্ডকে ৩৫ মিটার শ্রেণির একটি টহল জাহাজ দেবে জাপান। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে জাপানি অনুদান সহায়তাসংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ‘সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় অনুদান সহায়তাসংক্রান্ত একটি নোটে স্বাক্ষর করেন।

এই প্রকল্পের অধীনে বাংলাদেশ কোস্ট গার্ডকে জাপানে তৈরি ৩৫ মিটার শ্রেণির একটি টহল জাহাজ দেওয়া হবে। জাহাজটি সামুদ্রিক অপরাধ দমন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় জরুরি কার্যক্রমে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

জাপান দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবরের জাপান সফর উপলক্ষে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বাংলাদেশে জাপান দূতাবাস।