ইরানজুড়ে চলছে ‘আত্মত্যাগ’ কর্মসূচি, অস্ত্র প্রশিক্ষণে বেসামরিকরা

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কার মধ্যে বেসামরিক নাগরিকদের অস্ত্র চালানো ও প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি জোরদার করছে ইরান। অভ্যন্তরীণ ও বিদেশি হুমকি মোকাবেলায় রাষ্ট্রীয় নিরাপত্তাব্যবস্থাকে সহায়তা করার লক্ষ্য নিয়ে দেশজুড়ে চলছে ‘জানফাদা’ নামের এ উদ্যোগ।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘জানফাদা’ শব্দের অর্থ ‘যারা জীবন উৎসর্গ করেন’। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের চরম পর্যায়ে গত মার্চের শেষ দিকে কর্মসূচিটি চালু করা হয়।

বর্তমানে ইরানের বিস্তীর্ণ এলাকায় কর্মসূচিটি ছড়িয়ে পড়েছে। এতে নারী-পুরুষ উভয়কেই স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তরুণদের অংশগ্রহণে বিশেষ গুরুত্ব দেওয়া হলেও সব বয়সের মানুষের জন্য কর্মসূচিটি উন্মুক্ত রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবারও শিগগির সংঘাত শুরু হতে পারে—এমন আশঙ্কার মধ্যেই কর্মসূচিটি আরও জোরদার করছে ইরানের কর্তৃপক্ষ।