জামায়াত-সমর্থিত ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জামায়াত-সমর্থিত ১৭ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল। গত সোমবার (২২ জুন) তারা একযোগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন।

মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন এবং তারিকুল ইসলাম।

এ ছাড়া পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন— ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির এবং রেজাউল ইসলাম।

তবে পদত্যাগকারী এসব আইন কর্মকর্তার পক্ষ থেকে এখন পর্যন্ত পদত্যাগের কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।