সামরিক বহর ও ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে ইরানে গণবিয়ে

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬

ইরানে সামরিক বহর ও ক্ষেপণাস্ত্র প্রদর্শনের মধ্য দিয়ে গণবিয়ের আয়োজন করেছে দেশটির সরকার। রাজধানী তেহরানে আয়োজিত এই অনুষ্ঠানে এক হাজার দম্পতির বিয়ের ব্যবস্থা করা হয়।

মঙ্গলবার (১৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঐতিহ্যবাহী বিয়ের আনুষ্ঠানিকতার সঙ্গে দেশপ্রেমমূলক নানা প্রতীক যুক্ত করা হয়। অনুষ্ঠানে ব্যবহৃত হয় জাতীয় পতাকা, শীর্ষ নেতাদের প্রতিকৃতি এবং সামরিক যানবাহন। লিমুজিনের পরিবর্তে নবদম্পতিদের বহনে ব্যবহার করা হয় সামরিক গাড়ি।

এছাড়া ইমাম হোসেইন স্কোয়ারে ১১০টি দম্পতির আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ছিল।

এদিকে যুদ্ধ বন্ধ ও আস্থা তৈরির লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, তেহরান সম্প্রতি আগের প্রস্তাবে সংশোধন এনে নতুন এই প্রস্তাব পাঠিয়েছে।

সূত্রের বরাতে জানা গেছে, নতুন প্রস্তাবে যুদ্ধ বন্ধের আলোচনা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আস্থা তৈরির পদক্ষেপের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।