B1/B2 ভিজিটর ভিসায় আমেরিকায় কাজের সুযোগ নেই
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬
আমেরিকার B1/B2 ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত আমেরিকান দূতাবাস। এ ভিসায় আমেরিকায় গিয়ে চাকরি বা কাজ করার অনুমতি নেই বলে জানিয়েছে দূতাবাস।
বুধবার (২৮ অক্টোবর) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, ভ্রমণের আগে ভিসাসংক্রান্ত নিয়মকানুন জেনে নেওয়া জরুরি।
বার্তায় দূতাবাস জানায়, B1/B2 ভিজিটর ভিসায় আমেরিকায় ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে দেশটিতে কাজ করতে হলে উপযুক্ত ভিন্ন ধরনের ভিসার প্রয়োজন হবে।



