১৪ মে বেইজিং যাচ্ছেন ট্রাম্প: নেপথ্যে তাইওয়ান ও বাণিজ্য কূটনীতি
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, মে ৮, ২০২৬
আগামী ১৪–১৫ মে এক বিশেষ রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে এর আগে সফরটি পিছিয়ে দেওয়া হলেও, বর্তমানে তাইওয়ান ও বাণিজ্য ইস্যুতে বেইজিং-ওয়াশিংটন চরম উত্তেজনার মধ্যেই এই হাইভোল্টেজ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তাইওয়ান ইস্যুতে চীনের কড়া বার্তা সফরের প্রাক্কালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ ব্রিফিংয়ে স্পষ্ট জানিয়েছেন, ট্রাম্প-শি বৈঠক অবশ্যই চীনের ‘এক-চীন নীতি’ এবং তিনটি যৌথ ইশতেহার মেনে হতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাইওয়ান প্রশ্ন চীনের ‘মূল স্বার্থের কেন্দ্রবিন্দু’ এবং জাতীয় অখণ্ডতা রক্ষায় চীনের অবস্থান অটল। তাইওয়ানের স্বাধীনতা পন্থী কর্মকাণ্ড এবং শান্তি—এ দুটি একসঙ্গে চলতে পারে না।
বাণিজ্যিক প্রতিনিধি দলে বড় চমক বার্তা সংস্থা রয়টার্স ও সেমাফোর-এর তথ্য অনুযায়ী, এবার ট্রাম্পের সঙ্গে যাচ্ছে এক ডজন মার্কিন শীর্ষ কোম্পানির একটি সিইও প্রতিনিধি দল। এই তালিকায় অ্যাপল, এনভিদিয়া, কোয়ালকম, সিটিগ্রুপ এবং বোয়িং-এর মতো টেক ও বাণিজ্যিক জায়ান্টদের প্রধান নির্বাহীদের নাম রয়েছে। তারা প্রেসিডেন্ট শি জিনপিং আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজেও অংশ নেবেন বলে জানা গেছে।
সফর নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বেইজিং সফর নিয়ে নিজের আগ্রহ প্রকাশ করে জানান, প্রেসিডেন্ট শি-এর সঙ্গে বৈঠকটি অত্যন্ত চমৎকার হবে। ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি বলেন, অর্থনৈতিক দিক থেকে চীনা প্রশাসন বর্তমানে বেশ ভালো অবস্থানে রয়েছে। মূলত বাণিজ্য ও ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই এই সফরের প্রধান লক্ষ্য বলে মনে করছেন বিশ্লেষকরা।



