ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মে ২১, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মজা করে বলেছেন, ভবিষ্যতে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী পদেও নির্বাচন করতে পারেন।

বুধবার যুক্তরাষ্ট্র কোস্টগার্ড একাডেমির সমাবর্তনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইসরায়েলে আমি অত্যন্ত জনপ্রিয়। হয়তো এটা শেষ করার পর আমি ইসরায়েলে যাব, প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব।”

তিনি দাবি করেন, সেদিন সকালে দেখা একটি জরিপে তিনি ইসরায়েলে ৯৯ শতাংশ সমর্থন পেয়েছেন। তবে কোন জরিপের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস

বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৯৬ সাল থেকে বিভিন্ন মেয়াদে তিনি দেশটির সরকারপ্রধানের দায়িত্বে রয়েছেন।

ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক যোগাযোগ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “তিনি ভালো আছেন, খুব ভালো মানুষ। আমি যা চাইব, তিনি তাই করবেন।”

এ সময় নেতানিয়াহুকে যুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইসরায়েলে তাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয় না।

সূত্র: USA Today