‘প্ল্যান বি’ খুঁজছে যুক্তরাষ্ট্র
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মে ২২, ২০২৬
হরমুজ প্রণালি পুনরায় চালু করা নিয়ে সম্ভাব্য জটিলতা মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিকল্প পরিকল্পনা বা ‘প্ল্যান বি’ প্রস্তুত রাখতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
সুইডেনের হেলসিংবর্গে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) মিত্রদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রুবিও বলেন, “যদি কেউ হরমুজ প্রণালিতে গুলি চালায়, তাহলে আমাদের একটি প্ল্যান বি থাকতে হবে।”
তিনি আরও বলেন, আদর্শ পরিস্থিতি হবে ইরান নিজেই প্রণালিটি খুলে দেবে। কিন্তু যদি তারা তা না করে, তাহলে কী হবে—সে পরিকল্পনাও প্রস্তুত রাখতে হবে।
ইরান যদি প্রণালি খুলতে অস্বীকৃতি জানায়, তাহলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশকে বিকল্প পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে এ ক্ষেত্রে ন্যাটো সরাসরি জড়াবে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি।
এদিকে চলমান আলোচনার অগ্রগতি নিয়ে রুবিও বলেন, কিছু অগ্রগতি হয়েছে, তবে এখনও লক্ষ্য অর্জিত হয়নি।
তার ভাষায়, মার্কিন আলোচকরা কঠিন পক্ষ ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।



