সার্বিয়ায় ইসরায়েলি দূতাবাসের বাইরে ছুরি হামলা

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬

ইউরোপের বলকান অঞ্চলের দেশ সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে ইসরায়েলি দূতাবাসের বাইরে নিরাপত্তারক্ষীর ওপর ছুরি নিয়ে হামলা চালানো এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে।

সার্বিয়ার পুলিশ জানিয়েছে, হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভিচা দাচিচ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন। তিনি বলেন, হামলাকারী সার্বিয়ার জেন্ডারমেরির এক সদস্যের ওপর হামলা চালিয়ে তাঁকে দুটি ছুরি দিয়ে আঘাত করেন। আত্মরক্ষার্থে ওই নিরাপত্তাকর্মী গুলি চালালে হামলাকারী নিহত হন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সার্বিয়ার নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই ওই ব্যক্তির ওপর নজর রাখছিল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ২০২৪ সালের জুনে বেলগ্রেডে ইসরায়েলি দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সার্বীয় পুলিশ কর্মকর্তার ওপর ক্রসবো দিয়ে হামলা চালান এক ব্যক্তি। ওই হামলায় পুলিশ কর্মকর্তা আহত হন। পরে নিরাপত্তারক্ষীর গুলিতে হামলাকারী নিহত হন।