সমাজকল্যাণ মন্ত্রীর মাতার মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মে ৬, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মাতা বেগম জেবুননেসা (৮৩) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তাঁর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।
একটি শোক বিবৃতিতে তথ্য প্রতিমন্ত্রী বলেন: বেগম জেবুননেসা ছিলেন একজন সফল মা ও নিবেদিতপ্রাণ শিক্ষিকা। তাঁর মৃত্যু পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যু ও দাফনের সংক্ষিপ্ত বিবরণ
মৃত্যুর সময়: বুধবার (৬ মে), ভোর ৫:৩৮ মিনিট। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
পরিবার: মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার আছরের নামাজের পর ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। বিকাল পৌনে ৬টার দিকে নগরীর গোলকীবাড়ী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।



