বিয়ের দাওয়াতে চমক দেওয়ার পর নবদম্পতিকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মে ১০, ২০২৬
রাজধানীর একটি বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে চমক দেওয়ার পর এবার সেই নবদম্পতির জন্য বিশেষ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার নবদম্পতির গুলশানের বাসভবনে পৌঁছে দেওয়া হয়।
উপহার প্রদান
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সশরীরে নবদম্পতির বাসায় গিয়ে এই উপহার হস্তান্তর করেন। রাষ্ট্রীয় ব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রীর এমন ব্যক্তিগত ও আন্তরিকতায় আপ্লুত নবদম্পতি এবং তাদের পরিবারের সদস্যরা। উপহার গ্রহণের পর তারা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যেভাবে সেই মাহেন্দ্রক্ষণ
ঘটনার সূত্রপাত গত শনিবার (৯ মে)। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দিনব্যাপী একটি সভা শেষে বের হওয়ার সময় প্রধানমন্ত্রী পাশের একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন। প্রধানমন্ত্রীর এমন আকস্মিক আগমনে পুরো অনুষ্ঠানস্থলে ব্যাপক চাঞ্চল্য ও আনন্দের সৃষ্টি হয়। তিনি সেখানে উপস্থিত হয়ে নববধূ ও বরকে শুভকামনা জানান।
জনমনে ইতিবাচক প্রভাব
রাষ্ট্রীয় দায়িত্ব ও রাজনৈতিক ব্যস্ত কর্মসূচির মাঝেও সাধারণ মানুষের সামাজিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এমন অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে।
“সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ত থাকার এই ব্যতিক্রমী দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর মানবিক ও জনবান্ধব ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে।”
উল্লেখ্য, উপহার প্রেরণের সময় নবদম্পতির বাসায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং পরিবারের বড়রা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।



