ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬

ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (৮ জুন) সকালে দুই দফায় চালানো এ হামলার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে প্রথম দফায় এবং প্রায় ২০ মিনিট পর দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বীরশেবা।

এর আগে রোববার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলার পর পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

সোমবার সকালে ইসরায়েলও পাল্টা হামলা চালায়। দেশটির বাহিনী ইরানের রাজধানী তেহরান, ইসফাহানসহ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। একই সময়ে ইয়েমেনের হুতি গোষ্ঠীর পক্ষ থেকেও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর প্রকাশিত হয়েছে।

একের পর এক পাল্টা হামলার ঘটনায় গোটা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।

তবে সর্বশেষ হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।