ইউনিভার্সিটি অব টুয়েন্টিতে স্নাতকোত্তরে বৃত্তি

লাগবে আইইএলটিএসে ৬.৫

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬

নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টুয়েন্টিতে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য স্কলারশিপের সুযোগ পাচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এক বছরের জন্য ৩ হাজার থেকে সর্বোচ্চ ২২ হাজার ইউরো পর্যন্ত অর্থ পাবেন। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের শেষ সময় ১ এপ্রিল ২০২৭।

বিশ্ববিদ্যালয়টির এ স্কলারশিপের জন্য আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে একটি স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে। শর্তসাপেক্ষে ভর্তির প্রস্তাব পাওয়ার পর স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।

স্কলারশিপের সুযোগ-সুবিধা

ইউনিভার্সিটি অব টুয়েন্টির এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এক বছরের জন্য ৩ হাজার থেকে ২২ হাজার ইউরো পর্যন্ত অর্থ পাবেন। শিক্ষার্থীর যোগ্যতা ও প্রযোজ্য শর্তের ভিত্তিতে বৃত্তির পরিমাণ নির্ধারণ করা হবে।

আবেদনের যোগ্যতা

স্কলারশিপের জন্য আবেদন করতে আগ্রহীদের যেসব যোগ্যতা থাকতে হবে—

  • ২০২৭-২৮ শিক্ষাবর্ষের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ইউনিভার্সিটি অব টুয়েন্টির কোনো স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির যোগ্য হতে হবে।
  • বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি নম্বর থাকতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে।
  • আইইএলটিএসে কমপক্ষে ৬ দশমিক ৫ অথবা টোয়েফলে ৯০ স্কোর থাকতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে ইউনিভার্সিটি অব টুয়েন্টির একটি স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে। শর্তসাপেক্ষে ভর্তির অফার লেটার পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি নম্বর ব্যবহার করে স্কলারশিপের আবেদন করা যাবে।

বিশ্ববিদ্যালয় সম্পর্কে

ইউনিভার্সিটি অব টুয়েন্টি ১৯৬১ সালে টেকনিশে হোগেসখোল টুয়েন্টি নামে প্রতিষ্ঠিত হয়। পরে ডাচ একাডেমিক শিক্ষা আইনের পরিবর্তনের পর ১৯৮৬ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি অব টুয়েন্টি রাখা হয়। এটি নেদারল্যান্ডসের একটি উচ্চশিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান।

আবেদনের শেষ সময়: ১ এপ্রিল ২০২৭।

স্কলারশিপের শর্তাবলি, যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ইউনিভার্সিটি অব টুয়েন্টির ওয়েবসাইটে প্রবেশ করুন।