সংসদ প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সবুজ রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন জোরদার করা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক এ তথ্য জানান।
পরিচ্ছন্নতা ও সবুজায়নে গুরুত্ব
নাজমুল হক জানান, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান ও বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি সংসদ ভবনসংলগ্ন এলাকার পরিবেশ, অবকাঠামোর অবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ন রাখতে নিয়মিত পরিচর্যা ও যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। মাঠ ও বাগান পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যা এবং সবুজায়ন কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
দ্রুত সংস্কারকাজ শেষ করার নির্দেশ
প্রধানমন্ত্রী সংসদ প্লাজা ও আশপাশের যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
এ ছাড়া জাতীয় সংসদ ভবনের স্বতন্ত্র স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। সংসদ ভবন প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় নিয়মিত তদারকি এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতেও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সহকারী প্রেস সচিব নাজমুল হক এসব তথ্য জানান।



