মক্কা-জেদ্দাসহ সৌদির চার শহরে সতর্কতা জারির পর প্রত্যাহার
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬
সৌদি আরবের মক্কা, জেদ্দা, তায়েফ ও ইয়ানবু শহরে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্কতা জারি করার প্রায় ১০ মিনিট পর তা প্রত্যাহার করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শহর চারটিতে সাময়িক সতর্কতা জারি করেছিল সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তবে প্রায় ১০ মিনিট পর কর্তৃপক্ষ জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।
এর এক দিন আগে সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত একজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।



