ভিসা বাতিল ও বহিষ্কারের ঝুঁকি, আমেরিকান দূতাবাসের সতর্কবার্তা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬
আমেরিকায় অবস্থানকালে কেউ গ্রেফতার হলে তার ভিসা বাতিল হতে পারে। এ ছাড়া তাকে আমেরিকা থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে আমেরিকার ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকায় আমেরিকান দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
বার্তায় বলা হয়, আমেরিকায় অবস্থানকালে গ্রেফতার হলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি তাকে আমেরিকা থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য বিবেচনা করা হতে পারে।
দূতাবাসের এ সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে আমেরিকায় অবস্থানরত ভিসাধারীদের দেশটির আইন মেনে চলা এবং ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকা জরুরি।



