ঢাকার রাস্তায় আমেরিকান পতাকাশোভিত রিকশা, উদ্বোধন করলেন মার্কিন রাষ্ট্রদূত

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মে ২০, ২০২৬

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকার রাস্তায় বিশেষ নকশার রিকশা চালু করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ সংক্রান্ত কয়েকটি ছবি শেয়ার করেন।

ছবিতে দেখা যায়, রিকশাগুলোকে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার আদলে লাল, সাদা ও নীল রঙে সাজানো হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে এসব রিকশা চলাচল করতে দেখা গেছে।

পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করা হয়েছে।

তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে শুধু যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনই নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অংশীদারিত্বের প্রতিফলনও তুলে ধরা হয়েছে।