রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আগামী ঈদের দিন সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম আজ সোমবার (২৫ মে) সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে জানান, এই প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

তবে আবহাওয়া বৈরী বা প্রতিকূল থাকলে এই প্রধান জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে স্থানান্তরিত হবে। এবারের জামাতে জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন, যার জন্য ৪টি প্রবেশপথ ও ৭টি বহির্গমন পথ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, ঈদের দিন কোরবানির বর্জ্য মাত্র ৮ ঘণ্টার মধ্যে অপসারণের পরিকল্পনার কথা জানিয়ে প্রশাসক নগরবাসীকে বর্জ্য ড্রেনে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ জানিয়েছেন।