ফ্রি বিমানভাড়া ও ভাতা সহ ভারতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬

ভারত সরকারের ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (আইটেক) প্রোগ্রামের আওতায় বাংলাদেশি পেশাজীবীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত প্রশিক্ষণ কোর্সে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৬ সালের আগস্ট থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদে তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, পরিবেশ ও স্বাস্থ্যসহ একাধিক বিষয়ে এই স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্সগুলো পরিচালনা করা হবে।

এই প্রোগ্রামের অধীনে নির্বাচিত প্রার্থীরা বিমানভাড়া, থাকা-খাওয়া, কোর্স ফি এবং শিক্ষা সফরের জন্য দৈনন্দিন ভাতাসহ সব ধরনের সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে ভারত সরকারের কাছ থেকে পাবেন।

এসব কোর্সে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে এবং সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ইংরেজিতে কথা বলা ও লেখার ভালো দক্ষতা থাকা বাধ্যতামূলক।

আগ্রহী প্রার্থীদের প্রথমে আইটেকের অফিশিয়াল পোর্টালে অনলাইনে ফরম পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় নথিপত্র ঢাকার ভারতীয় হাইকমিশনে জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।