তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাবিস ভ্যাকসিন চালু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মে ২০, ২০২৬

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী-এর আন্তরিক প্রচেষ্টা ও কার্যকর উদ্যোগে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ জলাতঙ্ক রোগ প্রতিরোধে র‍্যাবিস ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘদিনের ভ্যাকসিন সংকট নিরসনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর এই উদ্যোগে নান্দাইলবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং স্বাস্থ্যসেবায় নতুন আশার সঞ্চার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুকুর বা অন্যান্য প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে র‍্যাবিস ভ্যাকসিনের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে মাননীয় প্রতিমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

স্থানীয় সচেতন মহলের মতে, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইয়াসের খান চৌধুরী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর মানবিক উদ্যোগ ও দায়িত্বশীল নেতৃত্বে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হচ্ছে।

এ উদ্যোগের জন্য মাননীয় প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।