পদত্যাগের ঘোষণা, গাড়ি থেকে সরকারি লোগো খুললেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে নিজ হাতে গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেলেছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বাড়ি থেকে প্রেসক্লাবে যাওয়ার পথে তিনি গাড়ি থেকে লোগোটি খুলে ফেলেন।

ইশরাক হোসেন বলেন, “দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।” তবে পদত্যাগের সিদ্ধান্ত নিলেও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন। এ সময় তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। তাঁর সাথে থাকা কয়েকজনের হাতেও আগ্নেয়াস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রোববার দিনভর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হয়।

এ ঘটনা বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি করে এবং সরকারের জন্যও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।