যুদ্ধ, ঋণ ও মূল্যস্ফীতির ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি: আইএমএফ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬
যুদ্ধ, ক্রমবর্ধমান ঋণের বোঝা, মূল্যস্ফীতি ও জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক অর্থনীতি নানা ঝুঁকির মুখে রয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে বিশ্ব অর্থনীতির স্থিতিস্থাপকতা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনা এবং এশিয়ার অর্থনৈতিক গতিশীলতা প্রবৃদ্ধির আশা জাগাচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনের সমাপনী পর্বে এসব কথা বলেন আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি বৈশ্বিক অর্থনীতির সম্ভাবনা ও ঝুঁকির বিভিন্ন দিক তুলে ধরেন। খবর এএফপির।
জর্জিয়েভা বলেন, বিশ্ব অর্থনীতির স্থিতিস্থাপকতা, এআইয়ের সম্ভাবনা এবং এশিয়ার গতিশীলতা আশাবাদের জায়গা তৈরি করেছে। তবে এআইয়ের প্রভাব, উচ্চ মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান ঋণের বোঝা, যুদ্ধ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে।
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের দেশগুলো বাড়তি চাপের মুখে পড়েছে বলে উল্লেখ করেন আইএমএফ প্রধান। এসব দেশের সংকট মোকাবিলায় সহায়তা করা সংস্থাটির দায়িত্বের অংশ বলেও জানান তিনি।
গত ফেব্রুয়ারির শেষ দিকে আমেরিকা ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান উপসাগরীয় অঞ্চলে আমেরিকার মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হয়েছে।
এদিকে উন্নত অর্থনীতির দেশগুলোতে সরকারি ঋণের উচ্চ মাত্রা এবং বন্ডের সুদের হার বৃদ্ধি আর্থিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে সতর্ক করেছে আইএমএফ। সংস্থাটির আশঙ্কা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার বাড়াতে হতে পারে। এতে ঋণ গ্রহণের ব্যয় আরও বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এবং জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। মূল্যস্ফীতি, বন্ডের সুদের হার বৃদ্ধি এবং এআইনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়।
এআইয়ের সম্ভাবনা ও ঝুঁকি
কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তার ও এ খাতে বিনিয়োগ বৃদ্ধির প্রসঙ্গে জর্জিয়েভা বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সদস্যদেশগুলো স্বীকার করেছে। তবে প্রবৃদ্ধির জন্য একটি নির্দিষ্ট চালিকাশক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ।
বিষয়টি বোঝাতে তিনি বলেন, ‘যখন আমরা প্রবৃদ্ধির একটি নির্দিষ্ট চালিকাশক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ি, তখন তা এক পায়ে দাঁড়িয়ে থাকার মতো।’
সম্মেলনে এআইয়ের সবচেয়ে উন্নত মডেলগুলোর ওপর নিয়ন্ত্রণ



