এক ঘণ্টা পেছাচ্ছে ইউরোপের ঘড়ির কাঁটা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬
ইউরোপের অধিকাংশ দেশে আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে শীতকালীন সময় কার্যকর হচ্ছে। এদিন গ্রীষ্মকালীন সময়ের অবসান ঘটিয়ে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইউরোনিউজ।
পর্তুগাল, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে এ পরিবর্তন কার্যকর হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি বছর মার্চের শেষ রোববার গ্রীষ্মকালীন সময় শুরু হয়। আর অক্টোবরের শেষ রোববার ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে স্ট্যান্ডার্ড টাইমে ফিরে যায় দেশগুলো।
পর্তুগালের মূল ভূখণ্ডের রাজধানী লিসবন, পোর্তোসহ অন্যান্য শহরে রোববার রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টায় নেওয়া হবে।
একই সময়ে মাদেইরা দ্বীপপুঞ্জেও ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে। তবে আজোরেস দ্বীপপুঞ্জে স্থানীয় সময় রাত ১টায় ঘড়ির কাঁটা পিছিয়ে রাত ১২টা করা হবে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য দেশেই ২৫ অক্টোবর গ্রীষ্মকালীন সময় শেষ হবে। এর মধ্যে রয়েছে পর্তুগাল, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, পোল্যান্ড, সুইডেন, ডেনমার্ক ও ফিনল্যান্ডসহ অন্যান্য দেশ।



