সংযুক্ত আরব আমিরাতের উত্তরের সব সৈকত বন্ধ

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উত্তরাঞ্চলীয় রাস আল খাইমাহ আমিরাতের সব সৈকত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার ঘটনার এক দিন পর এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী উম্ম আল কুয়াইন ও শারজাহতে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় সৈকত বন্ধের পর রাস আল খাইমাহ কর্তৃপক্ষও একই পদক্ষেপ নিয়েছে।

রাস আল খাইমাহ পুলিশের জেনারেল হেডকোয়ার্টার্সের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আমিরাতটির জনসেবা বিভাগ সৈকত বন্ধের ঘোষণা দেয়। তবে এ সিদ্ধান্তের কারণ সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার ঘটনার সঙ্গে রাস আল খাইমাহর সৈকত বন্ধের সিদ্ধান্তের সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

সূত্র: কালের কণ্ঠ