২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ মৃত্যু, নতুন রোগী ১,০৭৪

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৩ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৪ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন।

হাম উপসর্গে মৃত্যু ১,০৬৬

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।

গত ১৫ মার্চ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনে। অন্যদিকে, ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৭১২ জন।

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৬ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।