জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৭, আহত ১০
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬
জর্দানের দক্ষিণাঞ্চলীয় কারাক প্রদেশের হামুদ গির্জায় বন্দুকধারীদের গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রটি জানায়, হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
রাষ্ট্রীয় টেলিভিশন জননিরাপত্তা অধিদপ্তরের বরাত দিয়ে জানিয়েছে, হামলায় জড়িত সন্দেহভাজনদের শনাক্ত ও আটক করতে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ।



