শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়, ১৪টি ১২ তলা ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন

৩১.৫১ একর জমিতে ৩২ লাখ বর্গফুটের ভবন, ২০২৯ সালের মধ্যে কার্যক্রম শুরুর আশা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬

রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন স্থানে ৩১ দশমিক ৫১ একর জমিতে ১৪টি ১২ তলাবিশিষ্ট ভবন নির্মাণ করা হবে। এসব ভবনে প্রায় ৩২ লাখ বর্গফুট আয়তনের অফিসের জায়গা থাকবে। ২০২৯ সালের মধ্যে সেখানে সচিবালয়ের কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।

রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এসব তথ্য জানান।

দীর্ঘদিন ধরেই আবদুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয় অন্যত্র স্থানান্তরের আলোচনা চলছিল। সাম্প্রতিক সময়ে এ আলোচনা নতুন করে সামনে আসে। বর্তমান সচিবালয়ের জায়গায় নিম্ন আদালতের কার্যক্রম শুরু করার প্রস্তাবও রয়েছে।

মন্ত্রিসভার অনুমোদনের ফলে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোল। তবে নতুন ভবন নির্মাণ ও স্থানান্তরের পরবর্তী কার্যক্রমের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।